নতুন সাজে সেন্টমার্টিন, পর্যটকের অপেক্ষা
রূপকথার দ্বীপ সেন্টমার্টিনে ফিরেছে নতুন সাজ। নীল জলরাশি, সবুজের সমারোহ আর বালিয়াড়ির লতাগুল্মে প্রকৃতি মেলে ধরেছে তার চিরচেনা সৌন্দর্য। পর্যটন মৌসুম সামনে রেখে ৩’শোর বেশি হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও প্রস্তুত করা হয়েছে। এখন শুধু পর্যটকদের অপেক্ষা।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৯:৫৩